FEAR FREE about নিষিদ্ধ SEX

Share:

Paru-Kotha by Paromita ... Bengali Podcast

FEAR FREE about নিষিদ্ধ SEX

Fiction


ভাবা যায় খাজুরাহো কিংবা কামসূত্রের দেশে যৌনতা নিয়ে কথা বলা এখনও নিষিদ্ধ। ভয় ভেঙে অনেক প্রাপ্ত বয়স্করাই আজো বলতে পারেন না সে কথা । । ভারতীয় সমাজ ব্যবস্থায় যৌনতা নিয়ে কথা বলার ছুঁৎমার্গ ভীষণ ভাবে রয়ে গেছে যাকে বলা হয় ' নিষিদ্ধ' । তোমার সাথে এমন কোট আনকোট অনেক নিষিদ্ধ ব্যাপার নিয়ে আলোচনা হবে এই প্লাটফর্মে FEAR FREE' হয়ে । দরকার আছে তাই । ভয় ভেঙে মুখ ফুটে কথা বলার দরকার আছে । বলার সাহসটা অর্জন করতে হবে । Paru kotha by Paromita নতুন আলোচনা নিয়ে তোমার কাছে থাকছি ' FEAR FREE ' হয়ে । কেজানে একজনও কোথাও হয়তো একরাশ হতাশা থেকে মুক্তি পাবে,একটা অপরাধ হতে হতে হয়তো থমকে যাবে,কিংবা একটা আত্মহত্যা হয়তো রুখে দাঁড়াবে। এ দেশ অর্ধনারীশ্বরের দেশ, এ দেশ কামসূত্রের দেশ, এ দেশ রাধা কৃষ্ণের প্রেমের দেশ । ইতিহাস সে কথাই বলে ।তবে নির্ভয়া মেয়েটিকে কিছুতেই ভুলতে পারছি না । সেই ইতিহাস যেন আর পুনরাবৃত্তি না ঘটে । যৌনতায় প্রেম থাক । সৃজন থাক । কিন্তু 'বল' কিংবা জোর কখনোই নয় ।